প্রকাশিত: ১০/০৯/২০১৯ ১০:১৫ পিএম

উখিয়া সদরের দারোগা বাজার শ্মশান ভূমি অবৈধ দখল দারের কবল থেকে উদ্ধারের দাবিতে, স্মারক লিপি প্রদান সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্মসূচী হাতে নেওয়ার বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাচ্ছি। কেননা হিন্দু সম্প্রদায়ের দাবীকৃত জায়গাটি প্রকৃত পক্ষে সরকারের ২নং খাস খতিয়ানের অধীনে বনভূমি হয়। এই বনভূমিতে মরহুম জাকের হোসেন মুন্সী তার পিতা অবধি থেকে দখল আমলে আছেন। যে সূত্রে উত্তরাধিকারক্রমে তথায়, ৪/৫টি পৃথক পৃথক বসতঘর তৈরির পাশাপাশি গাছপালা রোপন করে বসবাস করে আসছিল দীর্ঘদিন থেকে। কিন্তু অতিব পরিতাপের বিষয় যে হিন্দু সম্প্রদায়ের রতন কান্তি দে ও মৃদুল আইচ আমাদের কাছ থেকে অবৈধ ভাবে স্বার্থ হাছিল করতে ব্যর্থ হয়ে সম্পূর্ণ ষড়যন্ত্র মূলক মিথ্যা ভিত্তিহীন ও কাল্পনিক কথা সাজিয়ে আমাদের পিছু পড়েছেন। তারা আরো বেশ কয়েকবার সম্পূর্ণ অবৈধ ভাবে মুন্সী ভিটের ভিতর অনুপ্রবেশ করে মুন্সী বাড়ির লোকজনকে প্রাণ নাশের হুমকি ধমকি প্রদান করেছিল। উল্লেখ থাকে যে, তাদের দাবীকৃত জায়গাটির বিরুদ্ধে আদালতে দেওয়ানি মামলা চলমান অবস্থায় আছে। যার আদেশ নং- (১)২ রুল ও (১৫১) ধারা মতে মহামান্য আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন।

প্রতিবাদকারী-
কফিল উদ্দিন
সাহাব উদ্দিন
নাজিম উদ্দিন
রিয়াজ উদ্দিন
সর্ব পিতা- মরহুম জাকির হোসাইন মুন্সী
উখিয়া, কক্সবাজার।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...